Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / পল্লবীতে ছিনতাইকারীদের কোপে আহত চাকুরিজীবী, টাকা-মোবাইল লুট - Chief TV

পল্লবীতে ছিনতাইকারীদের কোপে আহত চাকুরিজীবী, টাকা-মোবাইল লুট - Chief TV

2026-06-16  ডেস্ক রিপোর্ট  28 views
পল্লবীতে ছিনতাইকারীদের কোপে আহত চাকুরিজীবী, টাকা-মোবাইল লুট - Chief TV
রাজধানীর পল্লবীর পলাশ নগর এলাকায় ছিনতাইকারীদের বর্বর হামলায় মির্জা রবিন নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী গুরুতর জখম হয়েছেন। সোমবার দিবাগত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে ৪-৫ জন যুবক রবিনের গতিরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
 
রবিন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে এবং তার কাছে থাকা প্রায় ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।
 
চিকিৎসকরা জানিয়েছেন, আহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
 
এদিকে স্থানীয়দের অভিযোগ, পল্লবীর বিভিন্ন অলিগলিতে ইদানীং রাতের বেলায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

Share: