Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / ঝিনাইদহ / শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌনহয়রানি, দোকানিকে গণধোলাই - Chief TV

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌনহয়রানি, দোকানিকে গণধোলাই - Chief TV

2026-07-11  ডেস্ক রিপোর্ট  42 views
শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌনহয়রানি, দোকানিকে গণধোলাই - Chief TV
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় আট বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের দোকানে ডেকে নেয় অভিযুক্ত লিটন। সেখানে শিশুটিকে যৌন হয়রানি করা হয়। পরে ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ওই দোকানিকে গণপিটুনি দেন।
 
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত লিটনকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share: