Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / ঝিনাইদহ / ২ মাস আগে কেনা মোটরসাইকেলই কাড়ল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ - Chief TV

২ মাস আগে কেনা মোটরসাইকেলই কাড়ল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ - Chief TV

2026-06-29  ডেস্ক রিপোর্ট  29 views
২ মাস আগে কেনা মোটরসাইকেলই কাড়ল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ - Chief TV
ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। তিনি ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তীর্থ মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা হন। পথে ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ-কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ছেলের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নাজড়িত কণ্ঠে নিহতের বাবা তপন কুমার বিশ্বাস বলেন, মাত্র দুই মাস আগে ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, যা আজ তার প্রাণ কেড়ে নিল।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

Share: