Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই ফাই সুবিধা চালু করলেন তারেক রহমান - Chief TV

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই ফাই সুবিধা চালু করলেন তারেক রহমান - Chief TV

2026-03-17  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  45 views
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই ফাই সুবিধা চালু করলেন তারেক রহমান - Chief TV

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) রাতে দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে এসে এ সেবার উদ্বোধন করেন তিনি৷

বিমানবন্দর কতৃপক্ষ সূত্র জানায়, বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই ফাই সেবা চালুর উদ্যোগের অংশ হিসেবে এই সেবার উদ্বোধন করা হয়েছে। সরকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।

ইতোমধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

এসময়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Share: