Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ- chief tv

সৈয়দপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ- chief tv

2026-07-15  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  43 views
সৈয়দপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ- chief tv

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৫ টা ৩০ মিনিট দিকে শহরের ট্রাফিক বক্স এলাকায় বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা জড়ো হয়ে এই আন্দোলন শুরু করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ বক্স এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ট্রাফিক বক্সের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেছেন। তাদের দাবিগুলো হলো,দেশের সামগ্রিক দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত সোমবারের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এ দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা।
 


Share: