নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যার মধ্যে ১৩ জন ট্যালেন্টপুলে এবং ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ গৌরবজনক সাফল্য অর্জিত হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের শিক্ষাজীবনে আরও সাফল্য কামনা করেন।
পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকার সচেতন মহল বিদ্যালয়ের এই সাফল্যকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তাদের আশা, উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন কৃতিত্ব অর্জন করে এলাকার শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।