Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / প্রশাসন / সোনামুখী হাটে যানজটের শঙ্কা, বালুবাহী ট্রাক আগামীকাল চলাচল বন্ধের দাবি - Chief TV

সোনামুখী হাটে যানজটের শঙ্কা, বালুবাহী ট্রাক আগামীকাল চলাচল বন্ধের দাবি - Chief TV

2026-05-24  ডেস্ক রিপোর্ট  119 views

সোনামুখী হাটে যানজটের শঙ্কা, বালুবাহী ট্রাক আগামীকাল চলাচল বন্ধের দাবি

কাজীপুরের ২য় বৃহত্তম পশুর হাট, ঐতিহ্যবাহী সোনামুখী হাটকে কেন্দ্র করে আগামীকাল আশেপাশের ৪-৫টি উপজেলা থেকে হাজারো পশু ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটবে। হাটে প্রবেশ করবে অসংখ্য পশুবাহী গাড়িও।

তবে প্রতি হাটের দিন ১০ চাকার বালুবাহী ট্রাকের অতিরিক্ত চাপের কারণে বাজারের প্রবেশমুখে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে পুরো বাজার এলাকায় স্থবিরতা নেমে আসে, ব্যাহত হয় ব্যবসায়িক কার্যক্রম এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, অন্তত হাটের দিনগুলোতে সাময়িকভাবে বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা হলে বাজারের পরিবেশ স্বাভাবিক ও সুশৃঙ্খল থাকবে।

এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।


Share: