Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / খেলাধুলা / স্প্যানিশ ফুটবল ক্লাব কিনলেন লিওনেল মেসি - Chief TV

স্প্যানিশ ফুটবল ক্লাব কিনলেন লিওনেল মেসি - Chief TV

2026-04-17  খেলাধুলা ডেস্ক  26 views
স্প্যানিশ ফুটবল ক্লাব কিনলেন লিওনেল মেসি - Chief TV

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। মাঠের সাফল্যের পর এবার ক্লাব মালিক হিসেবে নতুন যাত্রা শুরু করলেন তিনি। স্পেনের কাতালোনিয়াভিত্তিক ক্লাব ইউই কর্নেলার শতভাগ মালিকানা কিনে নিয়েছেন এই তারকা ফুটবলার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে মালিকানা পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মেসির আগমন ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ক্রীড়া উন্নয়ন, অবকাঠামো শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়, এই প্রকল্পটি কোনো স্বল্পমেয়াদি উদ্যোগ নয়। বরং একটি সুপরিকল্পিত ও কৌশলগত দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে মেসি কর্নেয়াকে এগিয়ে নিতে চান। কাতালোনিয়া অঞ্চলে ফুটবল উন্নয়ন এবং স্থানীয় খেলোয়াড়দের সুযোগ করে দেয়ার বিষয়টিও এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

ইউই কর্নেলা আগে থেকেই প্রতিভা বিকাশের জন্য পরিচিত একটি ক্লাব। এখান থেকে উঠে এসে ইউরোপের বিভিন্ন বড় দলে জায়গা করে নিয়েছেন একাধিক খেলোয়াড়। ফলে মেসির সম্পৃক্ততায় এই ধারা আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে।

বর্তমানে স্পেনের পঞ্চম স্তরের লিগে খেলছে কর্নেলা। নিজেদের গ্রুপে তারা রয়েছে পয়েন্ট তালিকার ওপরের দিকেই। নতুন মালিকের অধীনে ক্লাবটি ভবিষ্যতে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।


Share: