সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। রোববার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, এখন থেকে সরকারি যেকোনো অনুষ্ঠানে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রচারসামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রচারসামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ও তথ্যগুলো জনসাধারণের কাছে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।