Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / সুন্দরগঞ্জে নৌকা ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ, বিক্ষোভে ফুঁসছে চরাঞ্চলের মানুষ - Chief TV

সুন্দরগঞ্জে নৌকা ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ, বিক্ষোভে ফুঁসছে চরাঞ্চলের মানুষ - Chief TV

2026-04-29  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  50 views
সুন্দরগঞ্জে নৌকা ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ, বিক্ষোভে ফুঁসছে চরাঞ্চলের মানুষ - Chief TV

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিমবাজার খেয়াঘাটে নৌকা ভাড়া বৃদ্ধি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে যেখানে নৌকাভাড়া ছিল ৩০ টাকা, সেখানে চলতি ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে নতুন ইজারাদার হঠাৎ করে ভাড়া বাড়িয়ে ৪০ থেকে ৫০ টাকা নির্ধারণ করেছেন।

এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষ। তাদের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা এই নৌপথ হওয়ায় অতিরিক্ত ভাড়া তাদের জীবনে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে  ২৯ এপ্রিল, বুধবার ডিসি অফিস চত্বর  ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরের জনগণ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীনের নেতৃত্বে বিক্ষোভকারীরা কছিমবাজার বাজারসহ আশপাশের বিভিন্ন স্থানে মিছিল করেন এবং দ্রুত ভাড়া কমানোর দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, “আমরা গরিব মানুষ, প্রতিদিন কাজের জন্য নদী পার হতে হয়। হঠাৎ করে ভাড়া এত বাড়ানো আমাদের জন্য খুবই কষ্টকর। দ্রুত ভাড়া ৩০ টাকায় নামিয়ে আনা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, “এই অন্যায় ভাড়া বৃদ্ধি আমরা কোনোভাবেই মেনে নেব না। যদি দ্রুত আগের ভাড়া পুনর্বহাল না করা হয়, তাহলে আমরা জেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।”
চরাঞ্চলের মানুষের এই দুর্ভোগ দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


Share: