Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু - Chief TV

মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু - Chief TV

2026-06-15  ডেস্ক রিপোর্ট  23 views
মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু - Chief TV
গাইবান্ধার মহিমাগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইর গ্রামের গারামারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ‘পদ্মরাগ’ লোকাল ট্রেনটি মহিমাগঞ্জ স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে।
 
এরপর ট্রেনটি বোনারপাড়ার উদ্দেশ্যে মাত্র কিছুটা পথ এগিয়ে যেতেই ওই নারী লাইনের ওপর চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশের বরাতে জানা গেছে, নিহত নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং এর আগেও বেশ কয়েকবার তিনি বিভিন্ন চলন্ত ট্রেনের সামনাসামনি গিয়ে দাঁড়ানোর বিপজ্জনক চেষ্টা করেছিলেন।
 
রেলওয়ে পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি দাফনের জন্য তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share: