Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অর্থনীতি / স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ৪১৯৯ টাকা - Chief TV

স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ৪১৯৯ টাকা - Chief TV

2026-01-13  ডেস্ক রিপোর্ট  137 views
স্বর্ণের দাম এবার ভরিতে বেড়েছে ৪১৯৯ টাকা - Chief TV

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ স্বর্ণমূল্য।

সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম)

  • ২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা

  • ২১ ক্যারেট: ২ লাখ ২১ হাজার ৪৯৯ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, যা ১১ জানুয়ারি থেকে কার্যকর হয়।

সেই সময় ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

রুপার দামও বেড়েছে

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী—

  • ২২ ক্যারেট রুপা: ভরিতে ৪০৯ টাকা বেড়ে ৫ হাজার ৯৪৯ টাকা

  • ২১ ক্যারেট রুপা: ৪০৮ টাকা বেড়ে ৫ হাজার ৭১৫ টাকা

  • ১৮ ক্যারেট রুপা: ৩৫০ টাকা বেড়ে ৪ হাজার ৮৯৯ টাকা

  • সনাতন পদ্ধতি: ২৯১ টাকা বেড়ে ৩ হাজার ৬৭৪ টাকা

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় কাঁচামালের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই স্বর্ণ ও রুপার এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


Share: