জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব )। এ সময় তাদের কাছ থেকে ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আক্কেলপুর উপজেলার কৃষ্ণকোলা গ্রামের কৃষক আবু বক্কর সিদ্দিক এ বছর ১০ বিঘা জমিতে ডায়মন্ড ও স্টিক জাতের আলু চাষ করেছিলেন। সব মিলিয়ে তার জমিতে ১ হাজার মণ আলু উৎপাদন হয়েছিল। তিনি মৌসুমের শুরুতে তিনি প্রতিমণ আলু ৪৭০ থেকে ৪৮০ টাকায় ৭৫০ মণ আলু বিক্রি করেছিলেন। তখনই তিনি ৯০ হাজার টাকা লোকসান গুনেছিলেন।