বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চরম বিপত্তি বাঁধালেন এক যাত্রী। গত শুক্রবার সকালে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে পরিবার নিয়ে ঢাকা থেকে রওনা দিয়েছিলেন তিনি। বিমানটি রানওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ ওই যাত্রীর মনে পড়ে, তিনি তার বিয়ের শেরওয়ানি বাসায় ফেলে এসেছেন।