শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। গড়ে একজন শিক্ষক বা কর্মচারী প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও তহবিলে রয়েছে মাত্র প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে বর্তমানে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার অর্থঘাটতি তৈরি হয়েছে।