ভারতের কেরালায় আর্থিক সংকটের কারণে বাড়ি ভাড়া পরিশোধ করতে না পেরে এক বুক চরম হতাশা নিয়ে একই পরিবারের চার সদস্য আত্মহত্যা করেছেন। পিরাভমের কাছে একটি নদী থেকে নিখোঁজ থাকা সাত বছর বয়সী এক কন্যাসন্তানের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে পরিবারের চার সদস্যেরই লাশ উদ্ধারের কাজ শেষ করেছে পুলিশ।