সংসদ ভবন পরিদর্শনে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাঁক শিক্ষার্থীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন এবং তাদের সাথে হাসিমুখে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই আনন্দঘন মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সরকারপ্রধানের এমন আন্তরিক আতিথেয়তা ও সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই বিশেষ মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

ভোজের ফাঁকে প্রধানমন্ত্রী প্রতিটি টেবিল ঘুরে শিক্ষার্থীদের পড়াশোনা ও সামগ্রিক খোঁজ-খবর নেন এবং অত্যন্ত প্রাণবন্তভাবে তাদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "কেবল পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।

নিজেদের এমনভাবে তৈরি করতে হবে যেন আগামী দিনে তোমরা যোগ্য, দক্ষ ও প্রকৃত সুনাগরিক হিসেবে দেশ গড়ার হাল ধরতে পারো।" তিনি আরও যোগ করেন, বর্তমান প্রজন্মই বাংলাদেশের মূল চালিকাশক্তি ও ভবিষ্যৎ। তাই একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রূপকার হিসেবে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।
প্রধানমন্ত্রীর এই আন্তরিক আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এই পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

এর পাশাপাশি তারা সমৃদ্ধ সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন, উত্তর প্লাজায় বিশেষ ফটোসেশনে অংশ নেন এবং গ্যালারিতে বসে সরাসরি সংসদ অধিবেশন কক্ষের কার্যপ্রণালী প্রত্যক্ষ করার এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেন।