রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নুরজাহান বেগমের পচনধরা ও পোকায় খাওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) এ কে এম আনিসুর রহমান।