ট্যাগ: তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স নিউজ
সিরাজগঞ্জের তাড়াশে তেলের অভাবে দীর্ঘদিন ধরে চালু করা যাচ্ছে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর। ফলে লোডশেডিংয়ের সময় বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। টর্চ লাইট ও মোমবাতির আলোয় চলছে জরুরি চিকিৎসাসেবা। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও।