Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / মিরপুর স্টেডিয়ামে ট্রাফিক নির্দেশনা: ডিএমপির বিশেষ সতর্কতা - Chief TV

মিরপুর স্টেডিয়ামে ট্রাফিক নির্দেশনা: ডিএমপির বিশেষ সতর্কতা - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  24 views
মিরপুর স্টেডিয়ামে ট্রাফিক নির্দেশনা: ডিএমপির বিশেষ সতর্কতা - Chief TV
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ট্রাফিক নির্দেশনার তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৭ জুন) বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
এরপর মিরপুর ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ মঙ্গলবার (৯ জুন), দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার (১১ জুন) এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আগামী ১৪ জুন (রোববার) অনুষ্ঠিত হবে।
 
ম্যাচ ও নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে স্টেডিয়াম-সংলগ্ন 'প্রশিকা রাস্তাটি' সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে।

Share: