দাবি আদায়ে টানা নয় দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। সরকারের সাম্প্রতিক ঘোষণায় তারা অসন্তুষ্ট হয়ে এবার আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
টানা আট দিন ধরে চলমান আন্দোলনের পর অবশেষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান কর্মবিরতি আজ পঞ্চম দিনে পড়েছে। বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে তারা গত সপ্তাহ
তিন দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলােয়ার হোসেন আজিজী। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবারের (১৬ অক্টোবর) জন্য ঘোষিত ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামীকাল দুপুর ২টা থেকে শুরু হবে শিক্ষক-কর্মচারীদের অনশন কর্মসূচি।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ দাবি আদায় না হলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে লং মার্চের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো বার্তায় জানানো হয়েছে—শিক্ষকদের জন্য বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধি বা ন্যূনতম দুই হাজার টাকা পর্যন্ত দেওয়ার পরিকল্পনা চলছে।