Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সারাদেশ / টানা ৭ দিনের ছুটি শুরু, নাড়ির টানে ঘরমুখো মানুষ - Chief TV

টানা ৭ দিনের ছুটি শুরু, নাড়ির টানে ঘরমুখো মানুষ - Chief TV

2026-03-17  নিজস্ব প্রতিবেদক, চিফ টিভি:  140 views
টানা ৭ দিনের ছুটি শুরু, নাড়ির টানে ঘরমুখো মানুষ - Chief TV

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের লম্বা ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার (১৭ মার্চ)। গতকাল সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস, যার ফলে বিকেল থেকেই রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ঢল নেমেছে বাস টার্মিনাল, ট্রেন স্টেশন ও লঞ্চ ঘাটে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখেই সরকার এবার লম্বা ছুটির পরিকল্পনা সাজিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এবারের ঈদের ছুটি গত কয়েক বছরের তুলনায় বেশ দীর্ঘ।

আজ ১৭ মার্চ, শবে কদরের নির্ধারিত ছুটি। ১৮ মার্চ, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নির্বাহী আদেশে বিশেষ ছুটি। ১৯ - ২৩ মার্চ, ঈদের মূল ছুটি (সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের সমন্বয়)।

এর আগে গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ ছুটির প্রস্তাব করা হয় এবং ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মূলত ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনে সরকার এই বাড়তি ছুটির সিদ্ধান্ত নেয়।

টানা সাত দিনের ছুটি থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কিছু জরুরি খাতকে এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। এ তালিকায় রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস ও বন্দর কার্যক্রম।

এছাড়া টেলিফোন, ইন্টারনেট, ডাক সেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং হাসপাতাল, জরুরি চিকিৎসা সেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীবৃন্দ জরুরি সেবার আওতাধীন।


Share: