বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সম্ভাব্য বিয়ে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। যদিও বিয়ের দিনক্ষণ বা আয়োজন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অতিথিদের পোশাক।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর সুইফট সাধারণত তার ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন। তাই সম্ভাব্য এই আয়োজন নিয়েও এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
গুঞ্জন রয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত একটি ভেন্যুতে অনুষ্ঠানটি হতে পারে এবং প্রায় এক হাজারের বেশি অতিথি এতে উপস্থিত থাকতে পারেন। তবে এসব তথ্য এখনো নিশ্চিত নয়।
ফ্যাশন বিশেষজ্ঞদের ধারণা, অনুষ্ঠানে অতিথিদের পোশাকে থাকবে মার্জিত ও রোমান্টিক ধাঁচ। গ্রীষ্মকালীন আয়োজন হওয়ায় হালকা রঙ, আরামদায়ক কাপড় এবং সূক্ষ্ম নকশার পোশাক বেশি দেখা যেতে পারে।
টেইলর সুইফটের ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় থাকা একাধিক তারকাও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে আলোচনা চলছে। তারা নিজেদের স্বতন্ত্র ফ্যাশন স্টাইল বজায় রাখলেও কনের চেয়ে বেশি নজর না কাড়ার বিষয়টি গুরুত্ব দিতে পারেন বলে মত ফ্যাশন বিশ্লেষকদের।
এছাড়া বিয়ের পোশাক নিয়েও চলছে নানা জল্পনা। বিশেষজ্ঞদের মতে, টেইলর সুইফট বিশেষভাবে তৈরি রাজকীয় নকশার পোশাক পরতে পারেন এবং পরবর্তীতে আরও আরামদায়ক পোশাকে তাকে দেখা যেতে পারে। অন্যদিকে ট্রাভিস কেলসিকে দেখা যেতে পারে ব্যতিক্রমী ও আকর্ষণীয় স্টাইলে।
তবে পুরো আয়োজন, অতিথি তালিকা কিংবা পোশাক—সবকিছুই এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।