Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / তেঁতুলিয়ায় ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার-chief tv

তেঁতুলিয়ায় ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার-chief tv

2026-07-14  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  39 views
তেঁতুলিয়ায় ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার-chief tv



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ভজনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তির নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ২৮০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি পুরাতন টিনশেড ঘরের খড়ির মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আরও ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তি তেতুলিয়া উপজেলার ভজনপুর গ্রামের কৈলাস চন্দ্র সাহা ওরফে সতিশ ওরফে কলেজ (৩৮)। তিনি প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে। জব্দকৃত মোবাইল ফোনটিও আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড়ের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করেছেন। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পঞ্চগড় জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।


Share: