সাবেক জাতীয় সংসদের স্পিকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার জন্মভূমি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তেঁতুলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশের সদস্য, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

নামাজে জানাজা শেষে বিশেষ মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া করা হয়।
জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা, রাষ্ট্র পরিচালনায় অবদান, ব্যক্তিগত সততা, প্রজ্ঞা ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনীতির একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান অভিভাবক। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুরো অনুষ্ঠানে শোকের আবহ বিরাজ করে।
তেঁতুলিয়া উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, রাজধানীতে বিরূপ আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে মরহুমের মরদেহ জন্মভূমি পঞ্চগড়ে আনা সম্ভব হয়নি। এ কারণে স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণে গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
তার মৃত্যুতে পঞ্চগড়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তার জন্মস্থান তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে চলছে শোকের মাতম। জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, শোক বইয়ে স্বাক্ষর, দোয়া মাহফিল এবং মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হচ্ছে।