Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ে ২০০ হতদরিদ্র পরিবার পেলেন নগদ অর্থ সহায়তা - Chief TV

ঠাকুরগাঁওয়ে ২০০ হতদরিদ্র পরিবার পেলেন নগদ অর্থ সহায়তা - Chief TV

2026-04-29  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  136 views
ঠাকুরগাঁওয়ে ২০০ হতদরিদ্র পরিবার পেলেন নগদ অর্থ সহায়তা - Chief TV

ঠাকুরগাঁওয়ে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) পৌর শহরের গোবিন্দনগর এলাকার সেন্ট মাদার তেরেজা স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

এ কর্মসূচির আওতায় নির্বাচিত ২০০টি দরিদ্র পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই সহায়তা প্রাপ্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়ন, শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ তৈরিতেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

তবে এ সহায়তা কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রদান করা হচ্ছে। শর্তগুলোর মধ্যে রয়েছে— উপকারভোগী পরিবারে বাল্যবিবাহ বন্ধ রাখা, প্রদত্ত অর্থ দিয়ে উৎপাদনশীল খাতে বিনিয়োগ (যেমন গবাদিপশু বা অন্যান্য আয়বর্ধক সম্পদ ক্রয়) এবং পরিবারের শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো। সংস্থাটি ধাপে ধাপে জেলার ৮০০ হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৮০ ‍লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে বলেও জানানো হয়।


Share: