Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / সারাদেশ / অটোরিকশায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত, স্ত্রী ও সন্তান আহত - Chief TV

অটোরিকশায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত, স্ত্রী ও সন্তান আহত - Chief TV

2025-11-19  ডেস্ক রিপোর্ট  163 views
অটোরিকশায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত, স্ত্রী ও সন্তান আহত - Chief TV

নীলফামারীর ডিমলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ডালিয়া এলাকার তালতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আশরাফুলের স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন।

নিহত আশরাফুল ইসলাম ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা এলাকার সোনা উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সন্ধ্যায় আশরাফুল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে অটোরিকশায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক অটোরিকশাকে সজোরে আঘাত করে। আঘাতের ধাক্কায় তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। স্থানীয়রা তার স্ত্রী ও সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং তার স্ত্রী-সন্তান গুরুতর আহত। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Share: