রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে উত্তরার জসীম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত হয়।তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।