সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের মামলার বাদী হওয়া নিয়ে ‘নোংরামি’ ও ‘মিথ্যাচার’ চলছে এমন অভিযোগ এনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। শুক্রবার সকালে দেওয়া এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, পরিবারের বিরুদ্ধে আরও ভয়ংকর ষড়যন্ত্র চললেও এতদিন তিনি শুধুমাত্র ভাইয়ের কথা ভেবে নীরব ছিলেন। তবে গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা তীব্র সমালোচনার প্রেক্ষিতে তিনি পুরো বিষয়টি প্রকাশ করতে বাধ্য হয়েছেন।
মাসুমা হাদি জানান, তার ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান এবং সেখানে এক মুহূর্তের জন্যও ভাইকে ছেড়ে যাননি। তিনি প্রশ্ন তোলেন, পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত থাকা সত্ত্বেও প্রশাসন কেন তাদের না জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের কাছ থেকে মামলার কাগজে স্বাক্ষর নিল।
ওই সময় ওমর ফারুক চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি পরে দেখার কথা জানালেও, ওমরের তৎকালীন মানসিক অবস্থা সবার বিবেচনায় নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। ওমরের পোশাক ও ব্যবহৃত সামগ্রীতেও আহত ভাইয়ের রক্তের দাগ ছিল এবং একই রিকশায় থাকায় তার নিজের জীবনও ঝুঁকির মধ্যে ছিল। ওসমান হাদির জীবনে তার বড় বোন হিসেবে তার ভূমিকা সবার জানা, তাই এই মামলা প্রসঙ্গে তাকে অবগত না করা অত্যন্ত অস্বাভাবিক।
স্ট্যাটাসে মাসুমা হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে ওমর ফারুকের আর্থিক অবস্থা নিয়ে চলা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই ওমর অত্যন্ত স্বচ্ছল জীবনযাপন করে আসছেন এবং এ বিষয়ে সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভাইয়ের চিকিৎসা প্রসঙ্গে তিনি জানান, শুরুতে পরিবার নিজেরাই প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে বিদেশে চিকিৎসার উদ্যোগ নেয়। প্রথমে সিঙ্গাপুরে পাঠানো নথি গ্রহণ না হলেও পরে থাইল্যান্ডে পাঠানোর সাড়া পাওয়া যায়।

পরবর্তীতে সরকার বিষয়টি জানতে পেরে চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেয় এবং শেষ পর্যন্ত তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব হয়। স্ট্যাটাসের শেষের দিকে মাসুমা হাদি ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্মান করতে না পারলেও, কিছু না জেনে কাউকে অসম্মান করার অধিকার কারও নেই।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় একটি মামলা করেছিলেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তর করা হয়। চলতি বছরের ৮ মার্চ এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স।