Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত।- Chief TV

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত।- Chief TV

2025-10-29  সম্পাদক  149 views
যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত।- Chief TV

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।


সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহজাদপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে যুব সমাবেশ  ও রেলি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে,শাহজাদপুর থানাঘাট ব্রিজ থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর রেলি টি শুরু হয়ে শাহজাদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে সমাপ্ত হয় এবং  শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব,মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায়, 
যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির প্রধান সমন্বয়ক ও সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী, প্রফেসর ডঃ এম এ মুহিত।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,মোঃ আরিফুজ্জামান আরিফ ও পৌর বিএনপি'র সাবেক সভাপতি, মোঃএমদাদুল হক নওশাদ, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,মোঃ আমির হোসেন সবুজ, উপজেলা বিএনপি'র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ আল-আমিন হোসেন।


এসময় অন্যান্যোদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ ইয়াসিন আলী, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবু বক্কার রঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, রেজাউল হক সোহেল, মাসুম রানাসহ শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত যুবদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শাহজাদপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।


Share: