Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির আহ্বান চীনের - Chief TV

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির আহ্বান চীনের - Chief TV

2026-06-17  ডেস্ক রিপোর্ট  27 views
যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির আহ্বান চীনের - Chief TV

যুক্তরাষ্ট্র ও ইরান যাতে কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলে, সেই আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মধ্যপ্রাচ্যে একটি ‘টেকসই নিরাপত্তা কাঠামো’ গড়ে তোলার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে চীনের নতুন শ্বেতপত্র প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং ই এই মন্তব্য করেন। তার মতে, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থায় অস্থিরতা ক্রমেই বাড়ছে।

ওয়াং ই বলেন, নতুন নতুন চ্যালেঞ্জের কারণে বৈশ্বিক সংকটগুলো আরও জটিল এবং একটির সাথে আরেকটি জড়িয়ে যাচ্ছে। তার ভাষায়, সভ্যতার জাহাজটি এখন এমন এক বিপজ্জনক জলসীমায় প্রবেশ করেছে, যেখানে পাথুরে বাধা এবং প্রবল ঝড় লুকিয়ে আছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, চলমান বিরোধ ও সংঘাতগুলো আসলে অনেক গভীরের সমস্যার বহিঃপ্রকাশ। তিনি ‘ব্ল্যাক সোয়ান’ ও ‘গ্রে রাইনো’ ঘটনার কথা উল্লেখ করে বলেন, বিশ্বে একদিকে যেমন একের পর এক অপ্রত্যাশিত সংকট দেখা দিচ্ছে, অন্যদিকে আগে থেকে দৃশ্যমান কিন্তু অবহেলিত ঝুঁকিগুলোও সামনে চলে আসছে।

এছাড়া আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় উন্নয়নশীল বিশ্ব বা ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশ বড় হোক বা ছোট, শক্তিশালী হোক বা দুর্বল, উন্নত হোক বা উন্নয়নশীল—সব দেশই আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান সদস্য।


Share: