Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ - Chief TV

মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ - Chief TV

2026-06-17  খেলাধুলা ডেস্ক  24 views
মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ - Chief TV

আর্জেন্টিকার বিপক্ষে ম্যাচের আগে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ জানিয়েছিলেন যে, তিনি সাধারণত কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে আলাদাভাবে থামানোর জন্য বিশেষ পরিকল্পনা করেন না। তার মতে, কেবল একজন খেলোয়াড়কে আটকানোর জন্য পুরো দলকে আলাদাভাবে প্রস্তুত করা কার্যকর নয়।

তবে ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হেরে যায়, যেখানে আর্জেন্টিনার হয়ে দারুণ পারফর্ম করেন লিওনেল মেসি। মেসির হ্যাটট্রিকেই বড় জয় পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে পেতকোভিচ স্বীকার করেন, শুরুর দিকের কিছু ভুলের কারণেই মেসির জন্য গোল করা সহজ হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, প্রথম ও দ্বিতীয় গোলের সময় আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি, যার ফলে তার জন্য গোল করাটা অনেক সহজ হয়ে গেছে। তবে ম্যাচের যেকোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা মেসির আছে, তা দিয়ে তিনি যেকোনো কঠিন কাজকে খুব সহজে রূপ দিতে পারেন।’

নিজের দলের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে দোষ দেওয়া আমার স্বভাব নয়। তবে আমি মনে করি আর্জেন্টিনার খেলোয়াড়দের সহজে শট নেওয়ার সুযোগ দিয়ে আমরা বেশ কিছু বড় ভুল করেছি। এই হারের জন্য আমরা নিজেদেরই দায়ী করতে পারি, তবে এখন আমাদের এগুলো নিয়ে কাজ করতে হবে এবং এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

আর্জেন্টিনা দলের খেলার ধরন নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘মেসি এমন একটা বাড়তি সুবিধা পান যেখানে পুরো আর্জেন্টিনা দল তার জন্য জীবন দিয়ে খেলে এবং তাকে সাহায্য করে। বছরের পর বছর, বা বলা ভালো কয়েক দশক ধরে তিনি অবিশ্বাস্য সব কীর্তি গড়ে চলেছেন। আজ আর্জেন্টিনা মোট ১০টি শট নিয়েছিল, যার মধ্যে ৭টিই ছিল মেসির।’

আগামী ২২ জুন জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার পরবর্তী ম্যাচ এবং এরপর ২৮ জুন তারা মুখোমুখি হবে অস্ট্রিয়ার। পরের রাউন্ডে যেতে হলে এখন জয় ছাড়া আর কোনো বিকল্প নেই তাদের সামনে।


Share: