Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোবাশ্বের হোসেনের ছাত্রদলে যোগদান - Chief TV

বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোবাশ্বের হোসেনের ছাত্রদলে যোগদান - Chief TV

2026-02-03  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  141 views
বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোবাশ্বের হোসেনের ছাত্রদলে যোগদান - Chief TV

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব মোবাশ্বের হোসেন জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে আক্কেলপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি আক্কেলপুর উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে যুক্ত হন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল ফুলেল মালা দিয়ে মোবাশ্বের হোসেনকে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ ও ইমরান আলী সরকার, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহসভাপতি মাহমুদুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, আক্কেলপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম মাহমুদুল হাসান তুষার, সদস্যসচিব তানভীন নেওয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মোবাশ্বের হোসেন আক্কেলপুর পৌর শহরের শান্তা মহল্লার বাসিন্দা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সংগঠনটির আদর্শচ্যুতির অভিযোগ তুলে গত বছরের ২১ মে তিনি পদত্যাগ করেন।

ছাত্রদলে যোগদান প্রসঙ্গে মোবাশ্বের হোসেন বলেন,
“আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ছিলাম। সংগঠনটি আদর্শচ্যুত হওয়ায় আমি পদত্যাগ করি। ছাত্রদলের আদর্শ, নীতি ও গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছি।”

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ বলেন,
“ছাত্রদল কখনো গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না। ছাত্রদল আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই মোবাশ্বের হোসেন আজ ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাকে সাদরে গ্রহণ করেছি।”

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মোবাশ্বের হোসেনের যোগদানের মাধ্যমে আক্কেলপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।


Share: