Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / সমাবেশে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে যা বললেন মামুনুল হক - Chief TV

সমাবেশে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে যা বললেন মামুনুল হক - Chief TV

2026-06-27  ডেস্ক রিপোর্ট  23 views
সমাবেশে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে যা বললেন মামুনুল হক - Chief TV

২০২৪ সালের জুলাই বিপ্লবের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলন, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং সাঈদী সাহেবের ফাঁসির রায়ের পরবর্তী আন্দোলনগুলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ।

শনিবার বেলা ২টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত এক বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি কেন গণভোটের রায় মানতে চাইছে না, তার প্রধান কারণ হলো প্রস্তাবিত রাজনৈতিক সংস্কার নিয়ে মতপার্থক্য। তিনি দাবি করেন, ১১ দল ও ঐকমত্য কমিশনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হলেও বিএনপি এতে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

তিনি আরও বলেন, প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধানের পদে না থাকেন, তাহলে ক্ষমতার অপব্যবহার কমবে বলে ধারণা করা হলেও বিএনপি তা মানতে রাজি নয়।

গোলাম পরওয়ারের মতে, দলটি চায় বিদ্যমান কাঠামো বজায় থাকুক, যেখানে প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা থাকবে।

এছাড়া জুলাই সনদে থাকা বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়েও তিনি মন্তব্য করেন।


Share: