Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / মৌলভীবাজার / বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত -Chief TV

বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত -Chief TV

2025-12-06  শাহরিয়ার শাকিল,(মৌলভীবাজার, বড়লেখা প্রতিনিধিঃ)  111 views
বড়লেখায় দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত -Chief TV

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজারে দাঁড়ি পাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  সন্ধ্যা ৫:৩০ মিনিটের সময় অফিস বাজার লাইটেস স্ট্যান্ডে উক্ত নির্বাচনী জনসভায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল লতিফ এর সঞ্চালনায় ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মৌলভীবাজার -১ বড়লেখা ও জুড়ি আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ   ইসলামী মৌলভীবাজার জেলা নায়বে আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াতের বড়লেখা উপজেলা আমীর মাওলানা ইসলাম উদ্দিন,  নায়বে আমীর ফয়সাল আহমদ, সাবেক উপজেলা আমীর এমাদুল ইসলাম, বড়লেখা উপজেলা পেশাজীবি ইউনিয়টের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা সেক্রেটারি আব্দুল বাছিত, উপজেলা নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেন, নির্বাচনে জয়ী  হলে দক্ষিণ 
শাহবাজপুরের  সুজাউলে একটি মহিলা কলজ স্থাপন করব,বোবারতল কে পর্যটক এরিয়া হিসাবে সবার সামনে উপস্থাপন করব,  সুজাউল কামিল মাদ্রাসা কে পূর্ণাঙ্গকরণ   সরকারি করণের জানান।


Share: