Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন- Chief TV

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন- Chief TV

2025-11-12  ডেস্ক রিপোর্ট  117 views
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন- Chief TV

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায়।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকের কক্ষে আগুন দেওয়া হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে অবহিত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নেভায়।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


Share:

Single Page