Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে: তটিনী - Chief TV

ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে: তটিনী - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  35 views
ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে: তটিনী - Chief TV
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রিয় দলের এমন বিদায়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী।

ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন এই অভিনেত্রী।
 
সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা—আমি আমার দলের সাথেই থাকব।’

পোস্টে প্রকাশিত ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় তটিনীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ছবিটিকে ব্রাজিল সমর্থকদের হতাশা, কষ্ট এবং দলের প্রতি অটুট ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন।

শুধু পোস্টেই নয়, নিজের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে প্রিয় দলের বিদায়ে মন খারাপের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ব্রাজিলের বিশ্বকাপ বিদায়ের পর তটিনীর এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

Share: