Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / চলচ্চিত্র শিল্পী সমিতি’র ইতিহাসে চিত্রনায়ক কায়েস আরজু ইসি সদস্য হিসেবে পেয়েছেন সর্বোচ্চ ভোট - Chief TV

চলচ্চিত্র শিল্পী সমিতি’র ইতিহাসে চিত্রনায়ক কায়েস আরজু ইসি সদস্য হিসেবে পেয়েছেন সর্বোচ্চ ভোট - Chief TV

2026-07-07  আহমেদ সাব্বির রোমিওঃ  29 views
চলচ্চিত্র শিল্পী সমিতি’র ইতিহাসে চিত্রনায়ক কায়েস আরজু ইসি সদস্য হিসেবে পেয়েছেন সর্বোচ্চ ভোট - Chief TV
"ভিনি ভিডি ভিসি" "এলাম, দেখলাম, জয় করলাম"!

চিত্রনায়ক কায়েস আরজু এবারই প্রথম ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচনে অংশ নিলেন। গত ৩ জুলাই দিনব্যাপী দ্বি-বার্ষিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিএফডিসিতে।
 
এবারের নির্বাচনে কোনোরকম পূর্ব প্রস্তুতি ছাড়াই জীবনে প্রথমবারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’ থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ইতিহাসে কায়েস আরজু একজন কার্যকরী সদস্য হিসেবে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়েছেন।

কায়েস আরজু বলেন,‘ কোরবানীর ঈদের ছুটি শেষে ঢাকায় এসে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে এবারের নির্বাচনে অংশগ্রহন করবো। একটু একটু করে সবার সঙ্গে যোগাযোগ শুরু করলাম।
 
যার সঙ্গেই কথা বলেছি তিনিই আমাকে আশ্বাস দিয়েছেন পাশে থাকার। আমার একটি বারের জন্যও কাউকে অবিশ্বাস করিনি। আমি সবাইকে তাদের দেয়া প্রতিশ্রুতিকে বুকে লালন করে বিশ্বাস করেছি। আমি আমার নিজেকে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, তারাও তাদের ভালোবাসা দিয়ে সেই প্রতিদান দিয়েছেন।
 
আমি শুধু আমার বিনয়, আমার শিল্পী সুলভ আচরণ, মায়া মমতা দিয়ে সবার কাছে দোয়া চেয়েছি। কিন্তু সবাই যে আমাকে এতো এতো ভালোবাসেন এটা কল্পনাতেও ছিলোনা।
 
আমার রেকর্ড পরিমাণ ভোটই বলে দেয় এই শিল্পী পরিবার আমাকে কতোটা ভালোবাসে। আমি সবার কাছে ঋনী, সবার প্রতি কৃতজ্ঞ। আমার অবস্থান থেকে শিল্পী সমিতির উন্নয়নে আজীবন কাজ করে যাবো।’

Share: