নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন হুমকি-ধমকি এবং দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
এ সময় ক্যাম্পাসে বা প্রকাশ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে এই প্রতিবাদ ও প্রতিরোধ মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের যেকোনো ধরনের অপতৎপরতা ও কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের মানুষ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে, যার কারণে দেশের জনগণ আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না।

অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তবে দেশের গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না এবং ছাত্রদল রাজপথে থেকে যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী তাঁর বক্তব্যে বলেন, যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং গুম-খুন করেছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে কোনো স্থান দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী তাঁর বক্তব্যে বলেন, যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং গুম-খুন করেছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে কোনো স্থান দেওয়া হবে না।
ছাত্রলীগ যাতে বিশ্ববিদ্যালয় বা দেশের কোথাও কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সেজন্য ক্যাম্পাসের প্রতিটি ইঞ্চি মাটি পাহারা দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আগামী ২৩ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছে।
এই ষড়যন্ত্র মোকাবিলায় আগামী ২৩ তারিখ ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।