Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসমাবেশ - Chief TV

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসমাবেশ - Chief TV

2026-02-01  নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  102 views
চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসমাবেশ - Chief TV

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মামুনুল হক, ১১ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসু ভিপি হক মজমা সাদিক কায়েমসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ।

দলীয় নেতাকর্মীরা জানান, কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

সকাল ৯টায় সরেজমিনে দেখা যায়, পাইলট স্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠের বাইরে ও আশপাশের সড়কেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জামায়াতের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বহন করে মিছিল সহকারে সমাবেশস্থলে আসেন।


Share: