Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা - Chief TV

চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা - Chief TV

2026-01-24  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি:  78 views
চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুম্ভমেলা - Chief TV

চট্টগ্রামের বাঁশখালীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কুম্ভমেলা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ২২তম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঋষিধাম প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

আয়োজক সূত্র জানায়, ১১ দিনব্যাপী এই কুম্ভমেলা আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মীয় পূজা-অর্চনা, আরতি, নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী দেশগুলো থেকে ভক্ত ও সাধু-সন্ন্যাসীরা মেলায় অংশ নিয়েছেন।

কুম্ভমেলাকে ঘিরে বাঁশখালীসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। মেলায় আগত দর্শনার্থীদের জন্য সুপেয় পানি, চিকিৎসাসেবা ও যাতায়াত ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হওয়া এই কুম্ভমেলা চট্টগ্রামের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। আয়োজকরা আশা করছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এবারের কুম্ভমেলা সফলভাবে সম্পন্ন হবে।


Share: