আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে এবং দলটির রাজনৈতিক দাফন হয়ে গেছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা এই দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যকালে জুলাই আন্দোলনের পর্দার অন্তরালের স্মৃতিচারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই কঠিন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল।

সবার সম্মিলিত প্রচেষ্টায় অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের সফল পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশা অনেক উঁচুতে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে কিছুটা ধৈর্য ধারণ করার অনুরোধ করেন। তিনি আশ্বস্ত করেন যে, সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।
বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ও তাদের সহযোগীরা বিদেশে বসে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তবে সরকার এসব অপতৎপরতার বিরুদ্ধে সম্পূর্ণ সতর্ক। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও গণহত্যার দায়ে রাজনৈতিক দল হিসেবে খুব শিগগিরই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বক্তব্যের শেষাংশে জুলাই আন্দোলনের চেতনাকে পুঁজি করে ফায়দা লোটার প্রবণতার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি, চেতনা বিক্রি ভালো নয়। যারা এই চেতনা নিয়ে ব্যবসা করতে যাবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।