Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন ডা. তাসনিম জারা- Chief TV

ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন ডা. তাসনিম জারা- Chief TV

2025-11-11  ডেস্ক রিপোর্ট  245 views
ঢাকা-৯ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন ডা. তাসনিম জারা- Chief TV

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-৯ আসনে মনোনয়ন ফরম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব **ডা. তাসনিম জারা**। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ তথ্য এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়।

নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, “আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ১৩ তারিখের মধ্যে ফরম জমা দিতে হবে। সেই প্রক্রিয়ায় যুক্ত হয়েছি। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।”

ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত।

এ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হয়েছেন কবির আহমদ।
 


Share: