Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-Chief TV

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-Chief TV

2025-10-19  ডেস্ক রিপোর্ট  145 views
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-Chief TV

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জানা গেছে, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজের পরিচয়পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির চার থেকে পাঁচজন শিক্ষার্থী। এ ঘটনার পরপরই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।


Share:

Single Page