Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / দুর্বৃত্তদের আগুনে তিন গরুর করুণ মৃত্যু, নিঃস্ব পরিবার - Chief TV

দুর্বৃত্তদের আগুনে তিন গরুর করুণ মৃত্যু, নিঃস্ব পরিবার - Chief TV

2025-11-25  সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি  182 views
দুর্বৃত্তদের আগুনে তিন গরুর করুণ মৃত্যু, নিঃস্ব পরিবার - Chief TV

নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বটতলী এলাকায় ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষক তোফাজ্জল মিয়ার গোয়ালঘর মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার সবচেয়ে মূল্যবান সম্পদ—প্রাণের মতো লালন করা তিনটি গরু।

গোয়ালঘরের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তোফাজ্জলের স্ত্রী। বুক চাপড়ে তিনি শুধু বলতে থাকেন— ‘আমারে শেষ কইরা লাইছে… সব শেষ কইরা লাইছে…’
এক মুহূর্তে নিঃস্ব হয়ে যাওয়া এই পরিবারটি এখন দিশেহারা।

স্থানীয়রা জানান, গরুগুলোই ছিল তোফাজ্জল মিয়ার পরিবারের প্রধান সম্বল। এগুলো বিক্রি করে ছেলেমেয়েদের পড়াশোনা ও সংসারের খরচ চালানোর আশায় ছিলেন তারা।


Share: