Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ-Chief TV

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ-Chief TV

2025-10-16  মোহাম্মদ রায়হান, ঠাকুরগাঁও প্রতিনিধি  291 views
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ-Chief TV

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ এবং ২০ শতাংশ বাড়ি ভাতাসহ ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা ন্যক্কারজনক ও অমানবিক। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি, শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাতা প্রদানসহ দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—জেলা সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফজলে ইমাম বুলবুল, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ এবং সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা, তাদের দাবি উপেক্ষা করা মানে শিক্ষাক্ষেত্রকে পিছিয়ে দেওয়া। তাই সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ অংশগ্রহণ করেন।


Share: