Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি - Chief TV

৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  139 views
৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি - Chief TV

সরকারি ঘোষণা অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাচনকালীন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ভোটগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই ছুটি কার্যকর হবে।

এর পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।


Share: