Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ধর্ম / ৩৬ তম খতম ও বিশেষ দোয়া,মক্কায় রেকর্ড গড়বেন শাইখ সুদাইস - Chief TV

৩৬ তম খতম ও বিশেষ দোয়া,মক্কায় রেকর্ড গড়বেন শাইখ সুদাইস - Chief TV

2026-03-15  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  39 views
৩৬ তম খতম ও বিশেষ দোয়া,মক্কায় রেকর্ড গড়বেন শাইখ সুদাইস - Chief TV

টানা ৩৬ বছর ধরে মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত তারাবির  সালাতে কোরআন খতম করার রেকর্ড গড়তে যাচ্ছেন শাইখ ড. আবদুর রহমান আস-সুদাইস।

প্রতিবছর রমজানের ২৯তম তারাবিতে তিনি কোরআন খতমের পর কান্নাজড়িত কণ্ঠে দীর্ঘ দোয়াও পরিচালনা করেন তিনি। বর্তমানে তিনি মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

শায়খ আবদুর রহমান আস-সুদাইস দীর্ঘ ৪২ বছর ধরে মসজিদে হারামে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাত্র ২২ বয়সে ১৯৮৪ সালের মে মাসে খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান।

ধারণা করা হচ্ছে, এবার ২৯ রোজার রাতে মসজিদে হারামে একত্রে ৪০ লাখের বেশি মুসল্লি ও উমরা পালনকারী অংশ নেবেন। আর কোরআন খতমের দোয়া প্রায় ৩০ মিনিট স্থায়ী হবে।

রীতি অনুযায়ী পবিত্র রমজান মাসের ২৯তম রাতে মসজিদে হারামে অনুষ্ঠিত খতমে তারাবি সালাতে পবিত্র কোরআনের তেলাওয়াত শেষ (কোরআন খতম) করা হয়।

কোরআন খতম উপলক্ষে ২৯ রমজান রাতে মসজিদে হারামে পুনঃপ্রবেশ নিষিদ্ধ থাকবে। অর্থাৎ যারা মসজিদ থেকে বেরিয়ে আসবেন তাদের আর ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সুতরাং সালাতে অংশ নেওয়া মুসল্লি, উমরা পালনকারী ও ইতিকাফকারীদের সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুধু মক্কার মসজিদে হারাম নয়, মসজিদে নববিতেও তারাবির সালাতের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে সারা বিশ্বের মুসলিমদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয় এবং তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি কামনা করা হয়। দোয়ায় বিশেষভাবে সৌদি আরবসহ সব মুসলিম দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়। অশ্রুসিক্ত নয়নে হাত তুলে এ দোয়ায় অংশ নেবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি।


Share:

Single Page