Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন - Chief TV

৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন - Chief TV

2026-01-27  ডেস্ক রিপোর্ট  210 views
৪ লাখ ২৫ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন - Chief TV

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের গন্তব্য দেশে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোট সম্পন্ন করেছেন।

এ ছাড়া ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। ইতোমধ্যে ২১ হাজার ৫০৮ জন ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বলেও জানান তিনি।

সালীম আহমাদ খান আরও বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।


Share: