শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের এই ঐতিহাসিক অর্জন কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং এটি সমগ্র দেশবাসীর অর্জন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে তিনি জাতিকে বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, “প্রতিশোধের মানসিকতা নয়, বরং ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। জাতিকে দ্বিধাবিভক্ত করে কোনো দেশই উন্নতি করতে পারে না, তাই আমাদের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্র এবং জনগণের ভাগ্যের উন্নয়ন।

” বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে সব হত্যাকাণ্ডের বিচার আইন অনুযায়ী নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিচারের নামে যেন কোনোভাবেই অবিচার না হয়, সে ব্যাপারে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।
জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষ যে প্রত্যাশা নিয়ে এই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, সেই আত্মত্যাগকে সরকার সর্বোচ্চ মূল্যায়ন করবে।

দেশের তরুণরা এবং সাধারণ জনগণ যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। উল্লেখ্য, এই সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের সম্মানে বিশেষ ‘জুলাই স্মৃতি স্মারক’ প্রদান করেন।